আসসালামু আলাইকুম,
আমার প্রোফাইলে আপনাকে স্বাগতম। আমি একজন আন্তরিক ও নিষ্ঠাবান অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ শিক্ষক। অত্যন্ত সহজ ও সুশৃঙ্খল পদ্ধতিতে সব বয়সী শিক্ষার্থীদের বিশুদ্ধভাবে কোরআন মাজীদ, তাজবিদ ও আরবি ভাষা শেখানোই আমার মূল লক্ষ্য।
আমি যেসব বিষয়ে পড়াই:
১: পবিত্র কোরআন তেলাওয়াত: একদম শুরুর স্তর (নুরানি কায়দা) থেকে শুরু করে পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াত।
২: শুদ্ধ তাজবিদ ও মাখরাজ: আরবি হরফের সঠিক উচ্চারণ ও নিয়মকানুন।
৩: ইসলামিক শিক্ষা: দৈনন্দিন প্রয়োজনীয় দোয়া, মাসআলা-মাসায়েল, হাদিস ও ইসলামী নৈতিকতা।
৪: আরবি ভাষা: প্রাথমিক আরবি ব্যাকরণ ও কথোপকথন।
৫: ছোটদের আরবি গল্পের قصص النبين বই হতে المقامات الحريرية মতো সাহিত্যের উঁচু মানের কিতাব। ফিকহের প্রাথমিক কিতাব الفقه الميسر হতে الهداية হাদীসের رياض الصالحين হতে কুতুবে সিত্তাহ'র যে কোন কিতাব ইন শা আল্লাহ আরবি শুরুহাতসহ পড়াতে পারবো৷
আমার পড়ানোর পদ্ধতি:
আমি মনে করি প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি ও মেধা ভিন্ন। তাই আমি সবসময় ছাত্র-ছাত্রীর মেধা, মনোযোগ, বয়স এবং পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী আমার পড়ানোর কৌশল পরিবর্তন করি। বিশেষ করে কোমলমতি শিশু এবং নতুনদের জন্য আমি পড়া সহজ ও আনন্দদায়ক করার চেষ্টা করি। একজন শিক্ষক হিসেবে আমি আমার সাধ্যের সর্বোচ্চ শ্রম ও নিষ্ঠা দিয়ে চেষ্টা করে যাবো ইন শা আল্লাহ। তবে চূড়ান্ত সফলতা একমাত্র মহান রব্বুল আলামীন দান করবেন।
আপনি বা আপনার সন্তানের জন্য একজন ধৈর্যশীল, সময়নিষ্ঠ এবং নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষকের খোঁজে থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। জাযাকাল্লাহু খাইরান।
Experience
No experience mentioned.
Fee details
৳3,500–20,000/month
(US$28.51–162.89/month)
আমি আমার যোগ্যতা ও শ্রম অনুযায়ী পারিশ্রমিক চাই।